
জামালপুরের ইসলামপুরে বিলের পানিতে গোসল করতে নেমে রাতুল মিয়া (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা আলাই বিলে এই ঘটনা ঘটে।
নিখোঁজ রাতুল মিয়া ওই ইউনিয়নের পচাবহলা ঘোনাপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বন্ধুদের সঙ্গে আলাই বিলে গোসল করতে নামে রাতুল। গোসল শেষে সঙ্গীরা পানি থেকে উঠে এলেও রাতুল উঠে আসেনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বিলে নেমে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বিলের পানিতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে স্থানীয় বাসিন্দারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
১৮ মিনিট আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৩৫ মিনিট আগে
খুলনা নগরীতে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে সোহান (১৭) নামে এক যুবক আহত হয়েছে। আজ রোববার খুলনা দৌলতপুর থানার চুনুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার রবিউল মোড়লের ছেলে।
৩৯ মিনিট আগে
তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন। গত ৮ অক্টোবর তিনি বাড়িতেই ছিলেন। তবে পরদিন সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আজ রোববার বিকেলে বাড়ির উত্তর পাশের ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
১ ঘণ্টা আগে