
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে হামলার অভিযোগে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার।
আজ মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট মোহা. সালাউদ্দিন। এর আগে গত ১০ আগস্ট রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলী আদালতে মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস, সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহমুদ হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামী স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ জুলাই দুপুরে জিএস সালাউদ্দিন আম্মার তাঁর কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা লোহার রড, বাঁশ ও লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাকসু ভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা ভবনের দ্বিতীয় তলায় উঠে আম্মারের কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা কার্যালয়ে আম্মারের সঙ্গে খারাপ আচরণ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি এর প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। একই সঙ্গে তাঁর কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি করা হয়।
মামলার বিষয়ে জিএস আম্মার বলেন, ‘আমার সম্পাদকদের ওপর হামলা হয়েছে। বিষয়টি আমার কাছে জাস্ট ফর কনসার্ন ছাড়া আর কিছুই না। পরবর্তীতে সরকার এটা নিয়ে একটা গেম খেলতে পারে। এ জন্য আমার সম্পাদকদের সম্পৃক্ত করে একটি মামলা করেছি। এটা শুধু কনসার্ন করে রাখার জন্য, এর বাইরে আর কিছু না।’
অ্যাডভোকেট মোহা. সালাউদ্দিন বলেন, ‘গত ১০ আগস্ট আদালতে মামলার আবেদন করা হয়। ওই দিনই আদালত বিষয়টি তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর দিয়ে দেন আদালত।’

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
১৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৩৪ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
৩৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
৪৩ মিনিট আগে