
ভোলার চরফ্যাশন সদর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চরফ্যাশন থানায় দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, ইফতার শেষে নামাজ আদায় করে নিজ কক্ষে যান সাইফুল ইসলাম। পরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন নেন। এর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদ বলেন, হাসপাতালে আনার পর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তবে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
সাইফুল ইসলাম পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আব্দুল মজিদ পেদার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী নাছিমা, ছেলে জাহিদুল, মেয়ে লামিয়াসহ তাঁর অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
জানা গেছে, ১৯৯৪ সালে উপপরিদর্শক পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন সাইফুল ইসলাম।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অফিস, আদালতে কোনো কাজ করতে গেলে যদি আপনার কাছে কোনো টাকা দাবি করে, দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো দেখব। যদি কোনো সরকারি কর্মকর্তার সরকারি টাকায় না পোষায়, তাহলে চাকরি করার দরকার নেই।
৩৪ মিনিট আগে
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপির আমলে রাজশাহীতে গ্যাসলাইন স্থাপন করা হয়েছিল। পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সম্মেলনকক্ষে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...
৩৭ মিনিট আগে
রাজধানীর ডেমরায় অবৈধ দোকান বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শনিবার দিবাগত রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার সংলগ্ন হাজিনগর এলাকার অটো স্ট্যান্ড থেকে তাদের হাতেনাতে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল...
৪১ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় গণ অধিকার পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে দলটির সভাপতি সদ্য নির্বাচিত সাংসদ ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলা করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা–কর্মীরা...
১ ঘণ্টা আগে