
সিরাজগঞ্জের কাজীপুরের সীমান্তবাজার থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে সিরাজগঞ্জ ও কাজীপুর উপজেলার সীমান্তবর্তী সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছিল কাজীপুর থানা-পুলিশ। রাত একটার দিকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা এক আরোহী লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যান।
পরে মোটরসাইকেলচালক নাসিম হোসেনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনে লোড করা তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, এ ঘটনায় কাজীপুর থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়া অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও কাজীপুর থানার ওসি আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।
১ সেকেন্ড আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রবাসী রবিন ঢালীর স্ত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগে আদালতে মামলা করেছেন রবিনের বাবা আমিরুল ঢালী। অভিযোগ অস্বীকার করে লামিয়ার দাবি, প্রথম স্বামীকে তালাক দিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
৮ মিনিট আগে
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
১৯ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা বলে দাবি করেছেন।
২৩ মিনিট আগে