Ajker Patrika

সিরাজগঞ্জে গ্যাস নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে গ্যাস নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে সাতটার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মোন্নাফ ও যাত্রী চন্দন। তাঁদের দুজনের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় অটোরিকশাটি ঘোষঘাতী এলাকা থেকে গ্যাস নেওয়ার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুরের একটি গ্যাস পাম্পে যাচ্ছিল। পথে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। বাস ও অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত