
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা আন্দাবাড়ি গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা সাহাব উদ্দিন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পুত্র ইয়াফিনকে (১৮) আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাহাব উদ্দিনের ছেলে ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। নেশার টাকার জন্য প্রায়ই তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হতো। আজ মঙ্গলবার সে আবারও নেশাগ্রস্ত হয়ে তাঁর পিতার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে উত্তেজিত হয়ে তাঁর পিতাকে বঁটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। হয়তো নেশার টাকার জন্যই সে তাঁর বাবাকে হত্যা করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামে এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৯ মিনিট আগে
চট্টগ্রামে পুরোনো ও থানাভিত্তিক তালিকা ধরে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার পর্যন্ত জেলায় ১ হাজার ৭০ জনকে আটক করা হয়েছে। নগরে খুলশী ও বাকলিয়ায় সাম্প্রতিক সহিংসতার পর অভিযান জোরদার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে