
ব্রুনেই-দারুসসালামে ৬০ জন অনাথ ও শারীরিক প্রতিবন্ধীকে অনুদান দিয়েছে ব্রুনেই-বাংলাদেশ চ্যারিটি। গতকাল শুক্রবার ‘বার্বাগি রেজেকি’ (সবার মধ্যে নিজের রিজিক বিতরণ) অনুষ্ঠানে এই অনুদান দেওয়া হয়।
দেশটির জামে’আরসি হাসনাইল বোলকিয়াহ মসজিদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান হয়। রাজধানী বন্দর সেরি বেগওয়ানের কিয়ারং এলাকায় ওই মসজিদ অবস্থিত।
চ্যারিটি সংগঠনের প্রেসিডেন্ট ও হাসানুর জায়া সেন্ডিরিয়ান বেরহাদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানুর ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে অতিথি ছিলেন ব্রুনেই-দারুসসালামের বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম কল্যাণ উইং) জিলাল হোসেন।
এক সংক্ষিপ্ত সভার পর অনুদান তুলে দেওয়া হয়। অনুদান পাওয়া ব্যক্তিরা অনাথ ও প্যারাপ্লেজিক অ্যান্ড ফিজিক্যাল ডিজেবল অ্যাসোসিয়েশনের (পিএপিডিএ) সদস্য।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাসানুর ইসলাম বলেন, ‘অসহায়দের খাবার কেনার সহযোগিতা হিসেবে এই সহায়তা করা হয়েছে। ব্রুনেই সরকার আমাদের ব্যবসার অনুমতি দিয়ে সমাজে এই সহযোগিতা করার সুযোগ করে দিয়েছে। এখানকার ব্যবসায়ী হিসেবে ব্রুনেইয়ের জন্য কিছু করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই অনুভূতি থেকে অনুদান করা করা হয়েছে।’
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জিলাল হোসেন বলেন, ‘অসমর্থ মানুষকে সাহায্য ও সহযোগিতা দরকার। ব্রুনেই-বাংলাদেশ চ্যারিটি সমাজে কিছু দেওয়ার মাধ্যমে এই সালতানাতের মানুষের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করছে। সর্বশক্তিমান আল্লাহ আমাদের একসঙ্গে শান্তিতে বসবাসের প্রার্থনা কবুল করুন।’
অনুদানে সহযোগিতা করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হাজি ইছাখ বিন হাজি আবদুল মানাফ (ব্রুনেই) ও মো. বোরহান উদ্দিন হায়দার, উপদেষ্টা এইচ এম ফরিদুল আলম ও মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মির্জা আফ্রাজুর বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম, আওয়াঙ্গো হারিশ (ব্রুনেই) ও রাহমা হাজী কাদের (ব্রুনেই) ও রেজারার মোশারফ হোসেন। এতে আরও সহযোগিতা করেন সংগঠনের সদস্য তুষার আলম, আবু বাকার, জুনাঈদা (ব্রুনেই) ও নূর সালাম (ব্রুনেই)।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে