
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মামাতো ও ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)। ইমন সিলেটের মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং দীপ্ত ইউনিভার্সেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে নগরীর শেখঘাট এলাকার পাকিস্তান পয়েন্টে চা খেয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন ইমন ও দীপ্ত। একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তাঁরা। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টের পানির মোটর চুরির অভিযোগে সাকির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশের একটি মাছের প্রজেক্টে এ ঘটনা
৮ মিনিট আগে
সাইফুল ইসলাম তাঁর স্ত্রী সুমি ও একমাত্র কন্যা সোহাকে নিয়ে সোনাগাজী থেকে মোটরসাইকেলযোগে মুহুরী প্রজেক্টে ঘুরতে যাচ্ছিলেন। পথে সোনাপুর এলাকায় পৌঁছালে সড়কের স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হন।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিচ্ছে।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এরই মধ্যে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে পারেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই অবস্থায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য কারা হতে পারেন, মন্ত্রিসভার পরিসর কত বড় হতে পারে- তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কিশোরগঞ্জে গুঞ্জন ছড়িয়েছে, এই জেলা থেকে নতুন...
২৮ মিনিট আগে