
ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে অভিযান টের পেয়ে ‘পাচারকারীরা’ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ শুক্রবার হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
বন অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা জানতে পারেন, হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে করে বিপন্ন দুটি বন্যপ্রাণী পাচার করা হচ্ছে। আজ সেখানে অভিযানে যায় ইউনিটের একটি দল। দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ‘পাচারকারীরা’ একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বানর দুটিকে যথাযথ প্রক্রিয়ায় নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।’
অসীম মল্লিক আরও বলেন, হালুয়াঘাট ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিয়মিত এ ধরনের পাচারের ঘটনা ঘটছে। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

‘রাকসু সদস্যরা টাকা উত্তোলন করে ভাউচার জমা দিতে পারছেন না। তাঁদের কারও হিসাব না মিললে এখান থেকে ভাউচার নিয়ে হিসাব মেলাতে পারবেন। তাঁদের সুবিধার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।’
১২ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করা হয়।
১৬ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পরান মন্ডলেরটেক গোদারাঘাট এলাকায় লাশটি পাওয়া যায়। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে
শুক্রবার সকাল ৯টা থেকে উপজেলার ধারা উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপনের অর্থায়নে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
২২ মিনিট আগে