রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে মোট ৩০১টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি আজ বুধবার এ তথ্য জানিয়ে বলেছে, গতকাল মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র বলেছে, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৭৩টি মামলা, ট্রাফিক-লালবাগে ৯৫টি, ট্রাফিক-মতিঝিলে ১৫৬টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮৪টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১২০টি মামলা হয়েছে। এ ছাড়া উত্তরায় ২২০টি, গুলশান বিভাগে ১৯৭টি মামলা হয়েছে।
মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ওমানের সোহার এলাকায় রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী মো. এনাম (৪০) মারা গেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ বর্তমানে দেশটির একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১২ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার বিকেলে এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা শাখা। আয়োজকেরা সর্বস্তরের সহযোগিতা চান, নিরাপত্তায় একাধিক টিম মোতায়েনের কথা জানিয়েছে পুলিশ।
২৪ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুই আসামিকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
২৯ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এ হামলা চ
৪১ মিনিট আগে