
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ৭টির বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান চালানো হয়। বিভিন্ন অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় সাতটি পৃথক মামলা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, ‘ফার্মেসিতে অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত তদারকি করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ বা অবৈধ ওষুধ বিক্রি করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় গ্রেপ্তার মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমিকে (২৬) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন...
১০ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে স্বামী রাশেদুল ইসলামকে (৩৮) ছুরিকাঘাতে হত্যার মামলায় তাঁর স্ত্রী হাসনা আক্তারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
১১ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ২৫ লাখ টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
১৭ মিনিট আগে
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতা, সার্বক্ষণিক আলো ও সিসিটিভি চালু রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি অপ্রীতিকর ঘটনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কার কথাও বলেন।
২০ মিনিট আগে