খুলনায় কৃষিকার্ড দেওয়ার লক্ষ্যে ব্লক জরিপের কাজ প্রায় শেষ পর্যায়ে। তিন দফা জরিপের মধ্যে দুই দফার কাজ শেষ হয়েছে। বর্তমানে তৃতীয় দফার জরিপ চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম দফার জরিপে খুলনার ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ২৩ হাজার ১০৫ জন কৃষক কৃষিকার্ড পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন।
বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে কৃষকদের উন্নয়নে ‘কৃষিকার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর কৃষিকার্ড দেওয়ার লক্ষ্যে ব্লক জরিপের কাজ শুরু হয়।
জরিপের প্রথম দফায় খুলনার ৯টি উপজেলার ৯টি ইউনিয়নকে বেছে নেওয়া হয়। প্রথম দফার জরিপ শেষে দ্বিতীয় দফার কাজও শেষ হয়েছে। বর্তমানে তৃতীয় দফার জরিপ চলছে।
সূত্র জানায়, প্রথম দফার জরিপে যাচাই-বাছাই শেষে খুলনার ৯টি ইউনিয়নের ২৩ হাজার ১০৫ জন কৃষককে কৃষিকার্ড দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফার জরিপের মাধ্যমে পর্যায়ক্রমে আরও কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে।
প্রথম দফায় যেসব ইউনিয়ন কৃষিকার্ডের আওতায় আসছে, সেগুলো হলো রূপসা উপজেলার নৈহাটি, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা উপজেলার ছাগলাদাহ, দাকোপ উপজেলার সদর, পাইকগাছা উপজেলার হরিঢালি এবং কয়রা উপজেলার সদর ইউনিয়ন।
সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি এসব ইউনিয়নের কৃষকদের যাচাই-বাছাই করে কৃষিকার্ড পাওয়ার যোগ্যদের শনাক্ত করেছে। কমিটি মধ্য আগস্ট পর্যন্ত ১৮ হাজার ৪৭৯ জন কৃষকের নাম চূড়ান্ত করে তালিকা ব্যাংকে পাঠিয়েছে। বাকি কৃষকদের তালিকাও পর্যায়ক্রমে পাঠানো হবে।
সূত্র আরও জানায়, এই প্রকল্পের আওতায় কৃষকেরা জনতা, সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বার্ষিক অনুদানের অর্থ পাবেন। প্রত্যেক কৃষক বছরে আড়াই হাজার টাকা করে অনুদান পাবেন। বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে পর্যায়ক্রমে খুলনা জেলায় ৩ লাখ ৩৮ হাজার ৬০৩ জন কৃষক কৃষিকার্ড পাবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কার্ডধারী কৃষকেরা ন্যায্যমূল্যে সেচসুবিধা, প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি, বালাই দমনে পরামর্শ, কৃষিপণ্য বিক্রির সুবিধা, কৃষিবিমা প্রশিক্ষণ, ভর্তুকি ও প্রণোদনা, ঋণ এবং কৃষি উপকরণ পাবেন।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার অতিরিক্ত উপপরিচালক মো. তৌহিদীন ভূঁইয়া বলেন, ‘ব্যাংকের মাধ্যমে কৃষকেরা কার্ড পাবেন। প্রতিবছর কৃষকেরা আড়াই হাজার টাকা করে অনুদান পাবেন।’

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
৩৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
৪২ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
৪২ মিনিট আগে