
বরগুনার পাথরঘাটায় কৃত্রিম সংকট তৈরি করে বরফের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরফকল মালিকদের বিরুদ্ধে। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি বরফকল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট জেলেসহ মৎস্য ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত দামে বরফ বিক্রি করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটাসহ বিভিন্ন মৎস্য অবতরণকেন্দ্রে আগে যে বরফের একটি ক্যান ১২০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এতে মাছ সংরক্ষণে বিপাকে পড়েছেন জেলে, পাইকার ও আড়তদারেরা। বরফের সংকট ও অতিরিক্ত দামের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন পাইকার ও আড়তদার সমিতির নেতারা।
পাথরঘাটা বিএফডিসি পাইকার সমিতির নেতা জাকির হোসেন বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর পাথরঘাটা বিএফডিসিতে মৎস্য ব্যবসায়ীরা বর্তমানে বরফ সিন্ডিকেটের কবলে পড়েছেন। প্রতিদিন অতিরিক্ত দামে বরফ কিনতে গিয়ে অনেক ব্যবসায়ী চাহিদামতো বরফ সংগ্রহ করতে পারছেন না। এতে লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে যাচ্ছে।
জাকির হোসেন আরও বলেন, গত ১৫ দিনে অতিরিক্ত দামে বরফ কেনার কারণে আমাদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা বেশি নেওয়া হয়েছে। আমরা এই অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছি।
এদিকে বরফকল মালিকদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন বরফকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। তিনি বলেন, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বাড়ার কারণে বরফ উৎপাদনে খরচ বেড়েছে। এ কারণে কিছু কিছু বরফকল মালিক বেশি দামে বরফ বিক্রি করছেন। তবে এর সঙ্গে কোনো সিন্ডিকেট জড়িত নয়।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও ছেলের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নেওয়া হয় এবং তাঁর শ্বশুরের মরদেহ নেওয়া হয় থানাপাড়ায়। ধর্মীয় রীতি অনুযায়ী দেবাশীষ দত্ত ও তাঁর তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্তের সৎকারের প্রস্তুতি চলছে।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি...
৩২ মিনিট আগে
গ্যাসের তীব্র সংকটে নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়া এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
৩৩ মিনিট আগে