
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।
আজ সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ উদ্ধার অভিযান চললেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা রবিউল ইসলামের স্ত্রী। তাঁর বাবার বাড়ি অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে। দুই দিন আগে তিনি বাবার বাড়িতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুরে তাঁরা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে যায়।
নওয়াপাড়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার জানান, নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বন্দী গণনার সময় তাঁর অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করেছে।
৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ঢাকার খিলগাঁওয়ের তিন যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার ভোররাতে ফরিদপুর ইউনিয়ন থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৯ মিনিট আগে
১১ দলীয় ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমাবেশ আগামীকাল শনিবার বেলা ২টায় নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আয়োজকেরা উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ তুলে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন ও ভোলা-বরিশাল সেতুর বিষয় উত্থাপন করবেন বলে জানিয়েছেন।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম কাস্টমসের সার্ভার হ্যাক করে কয়েক কোটি টাকার বিদেশি মদ ও সিগারেট খালাসচেষ্টার আলোচিত মামলায় অভিযুক্ত এক হ্যাকারকে নেপাল পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ সেজান। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার অপরাধ ও প্রতা
২৩ মিনিট আগে