
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে আহত একটি উল্টোলেজি বানর (সিংহ বানর) উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এলাকাটির একটি বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে বানরটি মাটিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করেন। পরে সেটিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত বানরটিকে চিকিৎসা ও সেবা-শুশ্রূষার জন্য রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর এটিকে আবার বনে অবমুক্ত করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ও নারায়ণপুরে পদ্মা নদীর সরকারি ইজারাকৃত বালুমহাল ঘিরে বিরোধের জেরে বাড়িঘর ও অফিসে ভাঙচুর, লুটপাট এবং একটি ভেকু মেশিনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।
৫ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে চলাচল করা বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ ১১ জন আহত হয়েছেন।
১০ মিনিট আগে
খুলনা নগরীতে বাসচাপায় হোসনে আরা নিলা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ওই নারী মুজগুন্নী আবাসিক এলাকার বাসিন্দা বখতিয়ার হোসেনের স্ত্রী।
১৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসান হয়েছে ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে। পুলিশের মধ্যস্থতায় বৈঠকের পর চাঁদা উত্তোলন ও ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন দুই সংগঠনের নেতারা...
২৯ মিনিট আগে