টাঙ্গাইলে ১৮ দিন বয়সী সন্তান রায়হানকে হত্যা এবং মরদেহ গুমের দায়ে মা আয়না বেগমকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় দেন। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিত আয়না বেগমের বয়স ২৪ বছর। তিনি মির্জাপুর উপজেলার শিবপুর চন্দনপাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী এবং দেলদুয়ার উপজেলার লাউহাটী মধ্যপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
রায়ে শিশু পুত্র হত্যার দায়ে আয়না বেগমকে ১০ বছর এবং মরদেহ গুমের অভিযোগে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) শফিকুল ইসলাম ওরফে রিপন জানান, সন্তান জন্মের পর আয়না বেগম তার বাবার বাড়ি লাউহাটী মধ্যপাড়া গ্রামে অবস্থান করছিলেন। ২০২০ সালের ৩০ আগস্ট সকাল ১১টার দিকে আয়না বেগমের স্বামী জহিরুল ইসলাম সংবাদ পান, তার ১৮ দিন বয়সী শিশু পুত্রকে পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে জহিরুল ইসলাম তার শ্বশুরবাড়ি লাউহাটী গ্রামে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে শ্বশুরবাড়ির পাশের খালের পানিতে ছেলের মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, ১৮ দিনের শিশু রায়হানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে তার স্ত্রী আয়না বেগমের বিরুদ্ধে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে দেলদুয়ার থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২০ সালের ১৫ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর আয়না বেগমকে কারাগারে পাঠানো হয়।

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে অনামিকা দাস (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় চার দিন ধরে নিখোঁজ শিশু তাসকিয়ার (৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মধ্যনগর গ্রামের বালুয়াকান্দি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ সোমবার (২৯ জুন) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
বগুড়ায় সোমবার কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের প্রধান সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। আবহাওয়া অধিদপ্তর ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। নগরবাসীর ভোগান্তির মধ্যে ড্রেন সচল করতে কাজ চলছে বলে জানিয়েছে সিটি প্রশাসন।
১৭ মিনিট আগে