
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে অনামিকা দাস (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার এ তথ্য নিশ্চিত করেছেন।
অনামিকা ওই গ্রামের আবু চন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় কান্দাপাড়া সুরুজ আলী ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে পাড়ার অন্যদের সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে অনামিকা। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
৬ মিনিট আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
১০ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
২৪ মিনিট আগে
শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৩৭ মিনিট আগে