Ajker Patrika

নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 
নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
তাসকিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় চার দিন ধরে নিখোঁজ শিশু তাসকিয়ার (৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মধ্যনগর গ্রামের বালুয়াকান্দি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসকিয়া মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাসকিয়া গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বালুয়াকান্দি এলাকার পরিত্যক্ত জমিতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা মরদেহটি তাসকিয়ার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, তাসকিয়ার বাবা মামুন মিয়ার সঙ্গে মা হ্যাপি বেগমের পাঁচ মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। তাসকিয়া তার বাবার সঙ্গে বসবাস করত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত