
ফরিদপুর শহরের নিলটুলীর শতবর্ষ পুরোনো কালীবাড়ী মন্দিরের তালা ভেঙে কষ্টিপাথরের কালীমূর্তিসহ আটটি মূর্তি এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্দিরের সেবায়েত দেব প্রসাদ চক্রবর্তী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরে তালা লাগিয়ে বাসায় যান তিনি। আজ সকালে পূজা দিতে এসে দেখেন, মন্দিরের গেটের সব তালা ভাঙা এবং দরজা খোলা।
দেব প্রসাদ চক্রবর্তী বলেন, মন্দিরে ঢুকে তিনি কষ্টিপাথরের কালীমূর্তির স্থানটি ফাঁকা দেখতে পান। দেখেন পিতলের তৈরি গণেশ, নারায়ণ ও লক্ষ্মী এবং রুপার তৈরি মনসা, বিষ্ণু, গোপাল ও শিবলিঙ্গে প্যাঁচানো সাপের মূর্তিও গায়েব।
মূর্তিগুলোর গায়ে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকারও চুরি হয়েছে বলে জানান দেব প্রসাদ চক্রবর্তী। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসব চুরি করে নিয়ে যায় বলে তাঁর ধারণা।
ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।
খবর পেয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘মন্দিরের মূর্তি চুরির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা শুরু করেছে।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটসংলগ্ন চারটি রেস্তোরাঁয় আজ সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান চালান।
৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানি মাদ্রাসার ছাত্রী।
৭ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ের মাছ বিক্রির সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাবেক বাঁওড় ব্যবস্থাপক মোল্যা নুরুল আবছারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯ লাখ ৮৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’
২২ মিনিট আগে