
মাদারীপুরের কালকিনিতে ট্রিপল মার্ডারের মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালকিনির বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের বিরোধ চলছিল।
এর জেরে গত ২৭ ডিসেম্বর ভোরে ইউপি সদস্য আক্তার শিকদার, তাঁর ছেলে মারুফ শিকদার ও একই এলাকার সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনার তিন দিন পর (৩০ ডিসেম্বর) নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে একটি হত্যা মামলা করেন। অপর নিহত সিরাজের বাবা রশিদ চৌকিদার বাদী হয়ে ৩৪ জনের নামে আরেকটি মামলা করেন।
দুটি মামলা কালকিনি থানায় রেকর্ড করা হয়। এতে প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজনকে।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় তাঁরা জামিনে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে
১২ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বাজারে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের দ্বিতীয় দিনেও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। ঘটনায় দুটি মামলা হওয়ার পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৪ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে জগমোহন চন্দ্র রায় নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুশীল চন্দ্র রায় নামের নিহত বৃদ্ধের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ মিনিট আগে