
টাঙ্গাইলের সখীপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পাথার চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাচালক সুলতান মিয়াকে (৫৫) নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে অচেতন করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সুলতান মিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বইছার মোড় এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুলতান মিয়া গতকাল দুপুরে অটোরিকশা নিয়ে বের হন। ইফতারের সময় বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে অপর এক অটোরিকশাচালক তাঁদের জানান, যাত্রীবেশে কয়েকজন অটোরিকশা ভাড়া নেয়। একপর্যায়ে তারা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সুলতান মিয়াকে অচেতন করে পাথার চৌরাস্তা এলাকায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে গেছে।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর জানান, বিশেষ ধরনের কেমিক্যাল বা নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে তাঁকে অচেতন করা হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ বিশেষ প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় মহানগর পুলিশের প্রায় ১ হাজার এবং জেলা পুলিশের ৮৫৯ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন।
১৮ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট এলাকায় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন। তবে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুস সালাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩ ঘণ্টা আগে