
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ২০২৬-২৭ মেয়াদের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১ জুলাই ২০২৪-২৫ সময়কালের জন্য সোনালী দলের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ দুই বছর পরে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আদহাম। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে আছেন অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম-সম্পাদক উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, দপ্তর ও প্রচার সম্পাদক সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম জি মোস্তফা আমিন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কাদের খান।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান (কৃষি রসায়ন), অধ্যাপক ড. মো. আবুল হাশেম (এনিমেল সায়েন্স), অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা (পদার্থ বিজ্ঞান), অধ্যাপক ড. হুমায়ূন কবির (কৃষি অর্থনীতি), অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক (গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট), অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান (ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স), অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া (ফিজিওলজি), অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর (মৃত্তিকা বিজ্ঞান) এবং অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী (ডেইরি সায়েন্স)।
পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক (একোয়াকালচার), অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান (কৃষিতত্ত্ব), অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার (ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স) এবং অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার (কৃষি সম্প্রসারণ শিক্ষা)। তবে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য থাকবে বলে কমিটির তালিকায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হোক এবং ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় থাকুক। এ লক্ষ্য অর্জনে সোনালী দলের শিক্ষকদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আমরা বিশ্বাস করি, সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ভিত্তিতে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। সে লক্ষ্যে যে কোনো ইতিবাচক উদ্যোগের পাশে আমরা থাকব এবং সর্বাত্মক সহযোগিতা করব।’

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দুই দিন পরপর দুই-চার ঘণ্টা লোডশেডিং হয়। আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে, দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে ১৭ বছরের জবাবদিহিহীন শাসনের ফলে।’ আজ বুধবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই
২ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থ্যান দিবসের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে উপাচার্য, কোষাধ্যক্ষের বক্তব্য ছাড়াই দোয়ার মাধ্যমে দ্রুত প্রোগ্রাম
৩৬ মিনিট আগে
আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বিগত দিনের ওই ফ্যাসিস্ট আবারও কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে যেন অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশকে বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি।
৩৮ মিনিট আগে
নরসিংদী সদরে ড্রেন নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি এবং শ্রমিকদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব সরকার (৩২), করিমপুর এলাকার মান্নান মিয়ার ছেলে সুমন প্রধান (৩৬) এবং আফজু মিয়ার ছেলে দেলোয়
১ ঘণ্টা আগে