
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দুই দিন পরপর দুই-চার ঘণ্টা লোডশেডিং হয়। আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে, দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে ১৭ বছরের জবাবদিহিহীন শাসনের ফলে।’
আজ বুধবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় ১৪টি শহীদ পরিবারকে সংবর্ধনা ও আর্থিক অনুদান দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ তার জ্বালানির চাহিদা মেটানোর জন্য একটা বড় অংশ আমদানি করা গ্যাসের ওপর নির্ভরশীল। টাকা থাকলেই সেই গ্যাস আনা যাবে না। এই গ্যাস তরল গ্যাস হিসেবে জাহাজে আসে, তারপরে এটা কনভার্ট করে গ্যাসে পরিবর্তন করা লাগে। এটি ধারণ করার জন্য কোনো স্টোরেজ তৈরি করে যায়নি। তার মানে দেশটা যেন সব সময় এই চক্রের কাছে নত থাকে, এই উদ্দেশ্যেই কাজগুলো করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের যে সমস্ত জায়গায় কর্মসংস্থানের সমস্যা প্রকট, তার মধ্যে একটি হচ্ছে আমার নিজের জায়গা সিলেট। সিলেটে দুটি বিসিক আছে। এই দুই বিসিকের সম্মিলিত আয়তন হচ্ছে ৩০ একর। আল্লাহর মেহেরবানিতে এই বছরেই আমরা কাজ শুরু করব নতুন বিসিকের। নতুন বিসিকটির আয়তন হবে ১৮৭ একর। তার মানে আমাদের দুই বিসিকের ছয় গুণ বড় সাইজের একটা বিসিক আমরা ইনশা আল্লাহ এখানে প্রতিষ্ঠা করব। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রসারের মাধ্যমে আমরা চেষ্টা করব সিলেটে ব্যাপকভাবে কর্মসংস্থানের।’
শিল্পমন্ত্রী বলেন, ‘এই সিলেটে আমরা এআই লার্নিং সেন্টার করব। বাইরের একটা দেশের সঙ্গে এবং হাইটেক পার্কটাকে আমরা কাজে লাগাব। ইনশা আল্লাহ এটিও আপনারা দেখবেন, কিছুদিন পরই এটার প্রতিফলন দেখবেন। এআই লার্নিং সেন্টারটা যদি আমরা করতে পারি, আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশে আমাদের অনেক তরুণ-তরুণী ফ্রিল্যান্সার আছে, যারা ২০০, ৪০০, ৫০০ থেকে শুরু করে পাঁচ হাজার, ১০ হাজার ডলার পর্যন্ত ইনকাম করে। কেউ কেউ ৬০, ৭০ হাজার ডলারও ইনকাম করে। এ রকম ফ্রিল্যান্সার আছে। এই উদ্যমী তরুণ-তরুণীদের সঠিকভাবে প্রশিক্ষিত করার জন্য এই এআই লার্নিং সেন্টারটা আমরা শুরু করতে যাচ্ছি সিলেটে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, এসএমপি কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও সিভিল সার্জন নাসির উদ্দিন।

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
৪ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
২০ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
২৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
৪০ মিনিট আগে