
রংপুরের পীরগঞ্জে ধানখেত থেকে বিপুল চন্দ্র বর্মন নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বড় মজিদপুর এলাকার একটি ধানখেত থেকে মরদেহের পাশে তাঁর চার্জার ভ্যানটিও উদ্ধার করা হয়।
নিহত বিপুল (৪২) উপজেলার বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। তিনি পাঁচ কন্যাসন্তানের বাবা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপুলের নিজের জমিজমা ছিল না। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ ও দিনমজুরির পাশাপাশি রাতে চার্জার ভ্যান চালাতেন তিনি।
প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন বিপুল। রাতে আর বাড়ি ফেরেননি। আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে বড় মজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর দিকে ধানখেতে বিপুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের ধানগাছ ভাঙা ছিল। ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা বা অন্য কোনো কারণে দুর্বৃত্তদের সঙ্গে বিপুলের ধস্তাধস্তি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে ১৫ দিন ধরে অচলাবস্থা চলছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনে ক্লাস-পরীক্ষা বন্ধ। আন্দোলনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও সংহতি জানিয়েছেন।
৮ মিনিট আগে
নওগাঁয় স্বর্ণ ছিনতাইয়ের লোভে ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে এক নারীকে হত্যার মামলায় সোহেল রানা ওরফে হানিফ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ
২১ মিনিট আগে
নেত্রকোনার মদনে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম ওরফে কুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রামের হাওর থেকে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২৫ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে পানিভর্তি বালতিতে পড়ে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
৩১ মিনিট আগে