সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে গিয়ে তিনজন আটক হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুজন ও রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চবিদ্যালয় থেকে একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বর্ণি মাঝপাড়ার ইসমাইল আলীর ছেলে কাউসার ও সাহিদ আলীর ছেলে ফাহিম আহমদ। তাঁরা দুজনই ধানের শীষ প্রতীকের সমর্থক ছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাল ভোট দিতে গিয়ে তাঁরা আটক হয়েছেন। তাঁরা থানা-পুলিশ হেফাজতে রয়েছে। আর হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের ওই ছেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘সকাল থেকে নির্বাচনী এলাকায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে একটি বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে—জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার একই বাক্সে সংগ্রহ করা হচ্ছে। এতে ভোট গণনার সময় প্রিসাইডিং কর্মকর্তাদের বাড়তি চাপে পড়তে হবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশে অনেকটা বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে
৭ মিনিট আগে
তাঁকে মারধরের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারেন। এরপর হাবিবা লুটিয়ে পড়েন। কোনোমতে সামলে উঠে দাঁড়ালেই আবার তাঁকে একটি থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাঁকে রক্ষা করেন।
২৭ মিনিট আগে
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর হাসেমিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ওই তিন ব্যক্তি জাল ভোট দেন।
৩৬ মিনিট আগে
সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ব্যবস্থা নিতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি রয়েছে। তাদের কাছে অভিযোগ করতে পারেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে এ বিষয়ে দেখার এখতিয়ার আমার নেই।’
৩৯ মিনিট আগে