
ঢাকা-৮ আসনের জামায়াত সমর্থিত এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোটকেন্দ্রে তাঁকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে একদল ব্যক্তি। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে নিরাপদে কেন্দ্র থেকে সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটওয়ারী বহিরাগত নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। তখন কেন্দ্রে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। পরে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তাঁকে লক্ষ্য করে ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় ১০ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং সেনা পাহারায় পাটওয়ারীকে কেন্দ্র এলাকা থেকে বের করে নেওয়া হয়।
এ ঘটনায় বিএনপি-সমর্থিত কয়েকজন ভোটার অভিযোগ করেন, পাটওয়ারী বহিরাগত ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলেন, যা শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছে। তবে এ অভিযোগের বিষয়ে পাটওয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলামের (৩২) বিয়ে আজ বৃহস্পতিবার। তবে বিয়ের ব্যস্ততার মধ্যে ভোট দিয়ে নিজের নাগরিক দায়িত্ব পালন করেছেন তিনি। আজ দুপুর ১২টায় বিয়ে করতে যাওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে হাজির হন সামিউল। তাঁর কথা, ‘আগে ভোট, পরে বিয়ে।’
১ মিনিট আগে
চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌরসভা এলাকার সাতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি ব্যালট বইয়ে ৯৯টি ব্যালট পেপার কম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পোলিং এজেন্টদের মধ্যে আলোচনা হলেও ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার
২ মিনিট আগে
লক্ষ্মীপুরে কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-৩ আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চবিদ্যালয়, মেঘনা বাজারের পাশে একটি কেন্দ্রে, ভবানীগঞ্জে...
৯ মিনিট আগে
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় ৩৩ শতাংশ ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মোতাওয়াক্কিল রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীর আসনগুলোতে ভোট দিয়েছেন ২৯ থেকে ৩৭ শতাংশ ভোটার।
৪১ মিনিট আগে