
মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাকিব আল হাসানের পরিবার কিংবা অন্য কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
এর আগে বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও ইটপাটকেল হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে বাড়ির গেটের একটি অংশে পোড়ার চিহ্ন এবং আশপাশে ইটপাটকেলের আলামত পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা যায়, বাড়ির দক্ষিণ পাশের প্রবেশপথে আগুন ও ধোঁয়ার দাগ রয়েছে। ভবনের দ্বিতীয় তলার দুটি জানালা এবং বাইরের সিঁড়ির একটি কাচ ভাঙা অবস্থায় দেখা গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় একধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে আশপাশের বাসিন্দাদের কেউ এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, ওই বাড়িতে সাকিব আল হাসানের এক নিকটাত্মীয় বসবাস করেন, যিনি অসুস্থ। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং থানায় অভিযোগের বিষয়ে পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
মাগুরা সদর থানার ওসি আব্দুল আল মামুন বলেন, ‘ঘটনার পর থেকেই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে বাড়ির নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’

গত ৯ মার্চ রাতে পাশের গ্রামের তিন যুবক ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ইয়াসিন মিয়া (১৫) নামের এক শিক্ষার্থীকে। পরে আর খোঁজ না পেয়ে পরদিন নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পাঁচ মাস পেরিয়ে গেলেও ওই শিক্ষার্থীর এখন পর্যন্ত সন্ধান মেলেনি। আজ রোববার দুপুরে একমাত্র ছেলেকে ফিরে পেতে
৭ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় বিএডিসির সেচপাম্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় প্রায় ২০০ বিঘা জমিতে সেচ বন্ধ হয়ে গেছে। আমন মৌসুমে পানি সংকটে শতাধিক কৃষক দুর্ভোগে পড়েছেন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে, পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
১১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে মোহাম্মদ জহিরুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে ওই তরুণী ও তাঁর স্বজনদের অ্যাসিড হামলা ও হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
২০ মিনিট আগে