
রাকসুর তফসিল ঘোষণা ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোড ম্যাপসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিবিরের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, শতভাগ আবাসন নিশ্চিত করতে সুস্পষ্ট রোড ম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। লিখিত বক্তব্যে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসন সংকটের কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষার্থীদের আবাসন সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত রোড ম্যাপ প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আবাসিক হল নির্মাণ, বিদ্যমান হলগুলোর আসনসংখ্যা বৃদ্ধি এবং আবাসন সুবিধার মানোন্নয়নের দাবিও জানান তিনি।

মুজাহিদ বলেন, আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবাসন ভাতা চালু করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে পূর্ণাঙ্গ ও আধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে হবে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি জরুরি চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
সিনেট কার্যকর ও রাকসুর তফসিলের দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী সিনেটকে কার্যকর ও নিয়মিত সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ, জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমে সিনেটের ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশনেরও আয়োজন করতে হবে। পাশাপাশি রাকসু নির্বাচনকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণা করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে তাঁরা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করেন। উপাচার্যের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
১১ মিনিট আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
১৫ মিনিট আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
১৯ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে