
পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার পৌনে ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক তোরাব আলীর বাড়ি উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামে।
এ ঘটনায় ট্রলিচালক বাবু হোসেন ও ট্রলির হেলপার রানা আহমেদ গুরুতর আহত হয়েছেন। দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ঘটনাস্থলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা বালুর ঘাট থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ সদস্যরা।
৫ মিনিট আগে
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩১ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৪ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
৩৮ মিনিট আগে