
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএনবি বাজার এলাকায় এক বিকাশ কর্মীর চোখে-মুখে গুলজাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল নামের ওই বিকাশ কর্মী ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ এজেন্ট থেকে ৫ লাখ টাকা নিয়ে পাশের কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। সিএনবি বাজার এলাকায় পৌঁছালে পাঁচজনের একটি দল তাঁর গতিরোধ করে। পরে তাঁর চোখে-মুখে গুলজাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা ঘটনাস্থলে যান। পরে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, তাঁদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় হামলার শিকার হন। হামলাকারীরা ৫ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের দাবি জানান তিনি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুরের পীরগঞ্জে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন...
৫ মিনিট আগে
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের নবাগত পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে একদল ছাত্র পদ ছাড়তে চাপ দেন। বুধবার তাঁকে দপ্তরে আটকে ড্যাব নেতাদের নেতৃত্বে ছাত্ররা এই চাপ দেন। তাঁদের অভিযোগ ডা. মনিরুজ্জামান জুলাই আন্দোলনে শান্তি সমাবেশে যোগ দিয়েছিলেন। তাই তাঁকে পদ ছাড়তে হবে।
১২ মিনিট আগে
আজ বুধবার বিকেল থেকে ভারী বর্ষণের সঙ্গে সাঙ্গু নদের পানি বৃদ্ধি পেয়ে থানচি বাজার, বাগানপাড়া, নতুন ব্রিজ পাড়া, হিন্দুপাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কসহ নদতীরবর্তী একাধিক এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের পাঁচলাইশ থানার মেয়র গলির বাবু কলোনিতে পাহাড় ও সীমানা দেয়াল ধসে চাপা পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সামিয়া (১২) মারা গেছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার সতর্কতা থাকলেও পরিবারটি সরে যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
২৮ মিনিট আগে