
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম জানিয়েছেন, বর্তমানে মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি শঙ্কামুক্ত।
মোস্তাকিম জানান, গতকাল রাতে মেঘমল্লারকে বাসায় পাওয়া যাচ্ছিল না। এ সময় তাঁর খোঁজে বন্ধু ও সহপাঠীরা বিভিন্ন জায়গায় সন্ধান করতে থাকেন। একপর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকায় অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়। উদ্ধারের সময় তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা প্রয়োজনীয় জরুরি চিকিৎসা দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে গত ফেব্রুয়ারিতেও অসুস্থ অবস্থায় মেঘমল্লারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন অতিরিক্ত ওষুধ সেবনের পর তাঁকে উদ্ধার করা হয় বলে তাঁর সহপাঠীরা জানিয়েছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন মেঘমল্লার। পরে জুলাইয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনে (এনপিএ) যুক্ত হওয়ার কথা জানান তিনি। চলতি বছরের শুরুতে এনপিএর আত্মপ্রকাশের সময় সংগঠনটির সঙ্গে যুক্ত ৯৯ জনের নাম প্রকাশ করা হয়েছিল। ওই তালিকায় মেঘমল্লারের নামও ছিল।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী সাতটি সংগঠনের জোট ‘প্রতিরোধ পর্ষদ’-এর প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘমল্লার। নির্বাচনে প্রায় পাঁচ হাজার ভোট পেয়ে তিনি তৃতীয় হন। নির্বাচনী প্রচারণার সময়ও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাঁর অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়েছিল।

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্র
১ মিনিট আগে
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।
৫ মিনিট আগে
রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক এসব স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়ে দুর্যোগের সময় ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে
১১ মিনিট আগে
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর জাবেদা বেগম নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
১৫ মিনিট আগে