
চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সেনাবাহিনীর সাবেক প্রধান এম হারুন-অর-রশীদের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হারুন-অর-রশীদের মরদেহের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, হারুন-অর-রশীদ গতকাল রোববার রাতে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এরপর ক্লাবে এসে ৩০৮ নম্বর কক্ষে রাত্রি যাপন করছিলেন। সকালে তাঁর একটা মিটিং ছিল। কিন্তু তাঁর মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে বিছানার ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
আলমগীর হোসেন আরও বলেন, আপাতত তাঁর মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা, ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জানা গেছে, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তাঁর মৃত্যুর খবর শুনে আত্মীয়স্বজনসহ অনেকে চট্টগ্রাম ক্লাব ও তাঁর গ্রামের বাড়িতে ভিড় করছেন।
আরও খবর পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
২২ মিনিট আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
১ ঘণ্টা আগে
প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার ওই দুই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নিয়োগপ্রক্রিয়া চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ইউএনওর কার্যালয়ে...
১ ঘণ্টা আগে
খুলনার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন কর্মরত সহকারী শিক্ষক (গণিত) রাবেয়া বেগম (ছদ্মনাম)। এমপিওভুক্ত শিক্ষক হিসেবে তিনি সরকারের কাছ থেকে বেতন - ভাতা পাচ্ছেন । তবে তাঁর জমা দেওয়া শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া বলে চিহ্নিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ( ডিআ
২ ঘণ্টা আগে