বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা-সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড-ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, চরমোনাইয়ের মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি। কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সঙ্গে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া বলেন, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
কালিগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক বলেন, ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছেন। তাঁরা সবাই সুস্থ রয়েছেন। পাশাপাশি এমভি সাব্বির-৩ লঞ্চটির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যে রওনা দিয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলার দৌলতখানে ১২ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম (৪০) ও মো. ফারক (৪৫)। শনিবার সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়...
২৬ মিনিট আগে
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের প্রবাসী কাউছার হোসেন (৪০)। গত বুধবার (২৫ মার্চ) ওমানের রুস্তাক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মরদেহ দেশে আনতে বিপাকে পড়েছে পরিবার। মরদেহ দেশে আনার খরচ ও পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা...
৩১ মিনিট আগে
বিশ্বব্যাপী ধর্মকে নারীর প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ধর্মকে নারী আন্দোলনের মুখোমুখি করা হচ্ছে।’ সমতাভিত্তিক সমাজ কাঠামো...
১ ঘণ্টা আগে