
দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (কম্পিউটার অপারেটর) রিয়াজুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে নতুন ভোটার হতে আসা মুহিম হোসেন রোহানের কাগজপত্র যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে।
আটক দুজন হলেন—বিরামপুর পৌরসভার নতুন বাজার এলাকার ‘সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট’-এর স্বত্বাধিকারী সাইদুর জামান সুমন (৪০) এবং মনির হোসেন (৫১)। সাইদুর জামান সুমন পূর্ব জগন্নাথপুর এলাকার জামানের ছেলে। মনির হোসেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ধীতপুর এলাকার সিদ্দিক মোল্লার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মুহিম হোসেন রোহান নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে যান। সেখানে তাঁর জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের সময় নাগরিকত্ব সনদে ইউএনওর স্বাক্ষর নিয়ে সন্দেহ হয়। পরে তাঁকে সংশ্লিষ্ট ব্যক্তিদেরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বাক্ষর জাল করার বিষয়টি তাঁরা স্বীকার করেন বলে জানা গেছে।
পরে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পৌরসভার কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন।’
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানজিনা খাতুন বলেন, ‘নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের সময় আমার স্বাক্ষরযুক্ত নাগরিকত্ব সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

স্পেনের মাদ্রিদে বাইসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে নিহত কালীগঞ্জের ইউসুফ হাসান আলিফের মরদেহ ১২ দিন পর দেশে পৌঁছেছে। শুক্রবার উত্তরগাঁওয়ে বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
৭ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরে এক কীটনাশক বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৬৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত সাইদুল ইসলাম পালিয়ে যান।
৮ মিনিট আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন—আরাফাত রহমান বাবু (৩২) ও মেহেদী হাসান তুরাগ (৩২)।
৩৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া চা-বাগান থেকে একটি অতি বিষধর ‘খৈয়া গোখরা’ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাগানের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে