ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মাস্ক পরে এসে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের দালাল বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মুখে মাস্ক পরা এক ব্যক্তি প্রবাসী ওয়ালিউল্লাহর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি ওয়ালিউল্লাহর স্ত্রী আছমা বেগমকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করেন। পরে তাঁর কাছ থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি পালিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বিকেলে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে থানার এক এসআইয়ের নেতৃত্বে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে থানায় আসতে বলা হয়েছে। তিনি থানায় এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
২ ঘণ্টা আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
২ ঘণ্টা আগে