
অভিযোগ না নেওয়ায় বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা জুতাটি অতিথি মঞ্চের নিচে পড়ে। আজ রোববার বগুড়া শহরের টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক এ ঘটনায় ছাকোয়াত হোসেন মণ্ডল (৬৫) নামের এক বৃদ্ধকে অনুষ্ঠান থেকে সরিয়ে নিতে গেলে দুদক চেয়ারম্যানের নির্দেশে তাঁকে ভেতরে বসতে দেওয়া হয়।
জানা যায়, ছাকোয়াত হোসেন মণ্ডল পেশায় একজন মৎস্যচাষি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি।
শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।

আজ গণশুনানি চলাকালে ছাকোয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপরই উপস্থিত কর্মকর্তারা তাঁকে সরিয়ে নিয়ে যান।
জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে ছাকোয়াত হোসেন আজকের পত্রিকা'কে বলেন, ‘সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এই অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এই আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি জেলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে এসেছি। জুতা নিক্ষেপ করলে জেলে যেতে হবে, সেটা আমি জানি।’
এ বিষয়ে কথা বলতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও খবর পড়ুন:

বরিশালের আগৈলঝাড়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তার অভাবে ভুক্তভোগী ওই পরিবার বাড়ি ফিরতে পারছে না। এ ঘটনায় আদালতে মামলা ও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
৫ মিনিট আগে
খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী খুরশিদা বেগম (৫০) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহত ব্যক্তির স্বামী খোকন শিকদারকে গ্রেপ্তার করেছে।
১৪ মিনিট আগে
ভোলায় বিদ্যুৎ অফিসে ঢুকে সংযোগ লাইনের মালপত্র চুরি করতে গিয়ে আহত হয়েছে এক যুবক। ওই যুবকের নাম মো. সুমন (৩০)। তিনি ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে মুক্তিযুদ্ধের সময়ে মাটির নিচে পুঁতে রাখা সাতটি শক্তিশালী স্থলমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। আজ শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব মাইন ধ্বংস করা হয়।
৩৮ মিনিট আগে