কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিদলাই ইউনিয়নের মধ্য শিদলাই এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—মধ্য শিদলাই গ্রামের রিপন মিয়ার ছেলে আলিফা ইসলাম (৫), কামরুল ইসলামের ছেলে হামিম (৯), শরিফুল ইসলামের ছেলে তানভীর (৪), হেলাল মিয়ার স্ত্রী শিরিন (১৯), শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে হুজাইফা (৩) এবং সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মফিজুল ইসলামের মেয়ে উম্মে কুলসুম (১০)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে একটি পাগলা কুকুর এলাকায় ঘোরাঘুরি করে একের পর এক মানুষকে কামড়াতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের স্বজনেরা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আলিফা ও তানভীরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

তুলির বোন মিতালি মিতু আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর তুলি প্রায় এক মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে তিনি মারা যান
৬ মিনিট আগে
নাটোরের সিংড়ায় বন্দর-আমতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় সাফায়েত (২২) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৮ মিনিট আগে
সাতক্ষীরার কালীগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। আজ শুক্রবার কালীগঞ্জের সীমান্তনদী কালিন্দীতে এ ঘটনা ঘটে। তবে বিজিবির চেষ্টায় তা ব্যর্থ হয়।
১০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় গোপন বৈঠকের সময় পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা খারুয়ালী গ্রামে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম রাফির ফিশারির একটি ঘরে বৈঠক করছিলেন।
২১ মিনিট আগে