
টাঙ্গাইলে হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে অভিনব উপায়ে অস্ত্র পাচারের সময় তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র বিক্রির নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ তিনজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি স্মার্টফোনও জব্দ করা হয়।
আজ বুধবার রাত ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবি টাঙ্গাইলের উপপরিচালক শামসুর রহমান।
গ্রেপ্তার আসামিরা হলেন পাবনা জেলার মো. বারেক ব্যাপারী (৪৯), মুন্সিগঞ্জ জেলার মো. সুজন হোসেন ব্যাপারী (৩২) ও তাঁর বড় ভাই মনির হোসেন ব্যাপারী (৪৫)।
এসআরবির উপপরিচালক শামসুর রহমান জানান, এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল আজ ভোরে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানাধীন পূর্ব গোলচত্বর-সংলগ্ন সিরাজগঞ্জ-ঢাকাগামী লেনে একটি বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘রিয়াজ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে মো. বারেক ব্যাপারী (৪৯) নামের এক যাত্রীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়।
পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে বারেক ব্যাপারী বাসের মালামাল রাখার বক্সে থাকা কাঠের তৈরি একটি পুরোনো ভাঙা হারমোনিয়ামের ভেতর অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানোমতে হারমোনিয়ামের ভেতর নিখুঁতভাবে লুকানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল (একটি সাদা ও একটি কালো), সাত রাউন্ড সচল গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক বারেক ব্যাপারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা অস্ত্রের চালানটি মুন্সিগঞ্জের সুজন ব্যাপারীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, যিনি কুষ্টিয়া থেকে পিস্তল দুটি ক্রয় করেছিলেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি দল আজ সকাল ৭টায় মুন্সিগঞ্জ জেলা সদর থানাধীন শিরোলই এলাকায় অভিযান চালায়। সেখান থেকে অভিযুক্ত সুজন ব্যাপারী ও তাঁর বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতঘর তল্লাশি করে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন ও অস্ত্র বিক্রির নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
শামসুর রহমান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সিগঞ্জ সদর থানায় পৃথক নিয়মিত মামলা করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১৩ মিনিট আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
২ ঘণ্টা আগে