
চীনের বিনিয়োগে সিলেটে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। এ লক্ষ্যে হাসপাতালটির সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল।
আজ বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রতিনিধিদলটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক এলাকা পরিদর্শন করে।
পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, চীনা প্রতিনিধিরা সম্ভাব্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এখন তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাঁদের সিদ্ধান্তের ওপরই প্রকল্প বাস্তবায়নের বিষয়টি নির্ভর করবে।
এ সময় উপস্থিত ছিলেন চীনা প্রতিনিধিদলের প্রধান ও বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট-৪ আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আওতায় হাসপাতালটি নির্মাণের পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। প্রকল্পের জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। বৈঠকে হাসপাতাল নির্মাণের সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা ও স্থান নির্বাচন নিয়ে আলোচনা হয়।
পরিদর্শন ও বৈঠকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, এক হাজার শয্যার হাসপাতালটি নির্মিত হলে সিলেট বিভাগের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের মানুষের চিকিৎসা ব্যয় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
পরিদর্শন শেষে মন্ত্রী ও চীনা প্রতিনিধিদল কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রও ঘুরে দেখেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাছ আমদানির শুল্ক ৪৬ শতাংশ থেকে ৭০ শতাংশে বাড়ানোর পর বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। আমদানিকারকদের দাবি, এতে বাজারে সরবরাহ ও সরকারের রাজস্ব আয়—দুটিই নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।
৭ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক বিকাশ চন্দ্র বালা নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মাদকের টাকার জন্য তিনি দীর্ঘদিন ধরে মা-বাবার ওপর নির্যাতন চালাতেন।
১৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, প্লট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিনে বিপুল অর্থ নেওয়া হলেও জমি হস্তান্তর করা হয়নি। কোম্পানির স্বত্বাধিকারী অভিযোগ অস্বীকার করেছেন।
১৭ মিনিট আগে
নাটোরের লালপুরে পদ্মা নদীর রাইটার চর থেকে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) চরে নদীর তীরে শ্যালো ইঞ্জিনের মাছ ধরার নৌকা থেকে লাশটি উদ্ধার করে পাবনার ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ। এ সময় নদী থেকে আহত আরও একজনকে উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে