
খুলনার দিঘলিয়ায় মুরাদ খান (৪৫) নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার উপজেলার সেনহাটি মিয়াপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহত মুরাদ উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য ও একজন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে মুরাদ খান খুলনা থেকে তাঁর হাজীগ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সেনহাটি মিয়াপাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাঁর গতিরোধ করেন।
তখন মুরাদ দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে যুবকেরা সেখান থেকে তাঁকে ধরে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে মুরাদ নিস্তেজ হয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যান।
পরে স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘যুবদল নেতা মুরাদকে কুপিয়ে হত্যার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। কারণ উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
১৫ মিনিট আগে
রাজনীতি পরিচয়ে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা আদায় বরদাশত করা হবে না।’
৩১ মিনিট আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত বর্জনের ঘোষণার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। তাঁরা বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও এজলাস ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
প্রবাসে শ্রম দিয়ে অর্জিত টাকায় পরিবারের সচ্ছলতা ফেরাতে চলতি মাসেই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রবিউল ইসলাম (২৫)। তাকে পাঠাতে বিভিন্ন ব্যক্তি–প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণসহ ৫ লাখ টাকারও বেশি ব্যয় করেছে তার অসচ্ছল পরিবার। কিন্তু দ্বিতীয় সপ্তাহ ঘুরতে না ঘুরতেই প্রবাস থেকে খবর আসে রবিউল আর নেই!
২ ঘণ্টা আগে