
ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা থেকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মোহন বিশ্বাস ও তায়েব মাতুব্বর নামের দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা জজ শামীমা পারভীন এ রায় দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মোহন বিশ্বাস (২০) ও তায়েব মাতুব্বর (২১) পলাতক ছিলেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মোহন ও তায়েব ভাঙ্গা উপজেলার হোগলাকান্দী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীটি ভাঙ্গা উপজেলার একটি মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসায় যাতায়াতের পথে একই এলাকার মোহন বিশ্বাস তাকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে মোহন কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০২০ সালের ৮ আগস্ট বিকেলে বাড়ির সামনের সড়ক থেকে মোহন বিশ্বাস ও তাঁর সহযোগী তায়েব মাতুব্বর ওই কিশোরীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়। মাইক্রোবাসের ভেতরে মোহন ও তায়েব কিশোরীকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
রাতে খাড়াকান্দি এলাকায় অসুস্থ অবস্থায় কিশোরীকে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে তাঁরা চলে যান। কিশোরী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
পরদিন কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ইলিয়াস হোসাইন ২০২১ সালের ৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
৪ মিনিট আগে
ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘ঘটনাটি নিয়ে আমাদের কাছে একটি অভিযোগ (মৌখিক) এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।’
৯ মিনিট আগে
সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ মিনিট আগে