
খুলনায় স্ত্রীর সামনে সালাউদ্দিন মৃধা (৩৫) নামের এক যুবককে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার বলেন, নিহত ব্যক্তি করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটে। সন্ধ্যা ৭টার দিকে আলাউদ্দিন ও তাঁর স্ত্রী ঘরের বারান্দার সিঁড়ির ওপর বসে কথা বলছিলেন। এ সময় ৬-৭ জন দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে। কথা বলার একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। দুটি গুলি তাঁর বুকে ও পেটে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে। ঘটনাস্থলে আলাউদ্দিনের মৃত্যু হয়। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এলে সুরতহাল করা হবে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এসআই সুমন হাওলাদার আরও বলেন, নিহত যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন মাদক মামলায় কারাগারে ছিলেন। ১০ দিন আগে কারাগার থেকে বের হন। তিনি কারাগার থেকে বের হওয়ার পর দিনমজুরের কাজ করতেন। তবে তাঁকে কী কারণে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে