Ajker Patrika

চরফ্যাশনে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি
চরফ্যাশনে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মো. হাছনাইন (২৬) ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. হাফেজ (৪০)।

মঙ্গলবার রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশে চরফ্যাশন থানা-পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় হাছনাইন ও হাফেজের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশের দাবি, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া জানান, আটক দুজন মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চরফ্যাশন থানায় মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত