
কুড়িগ্রামের উলিপুরে এক ব্যবসায়ী ও তাঁর নারী বন্ধুকে জিম্মি করে ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার উপজেলা চত্বর এলাকার ফেরদৌস আহম্মেদ জীবন (৩০), মাসুদ রানা (২৩), মিনহাজুল ইসলাম মাহিম (২৬), নয়ন হোসেন (৩৬), সালমান ফারসি (২৭), আল ইমরান (২৫) ও আবু সিদ্দিক (২৮)।
মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী লুৎফর রহমান (৫০) একজন ঠিকাদার ও সরবরাহকারী। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ঠিকাদারি কাজে চিলমারী উপজেলায় অবস্থানকালে জানতে পারেন, তাঁর নারী বন্ধুর (৩৫) উলিপুরের ভাড়া বাসায় কিছু যুবক ঝামেলা করছেন।
রাত ১১টার দিকে তিনি ওই বাড়িতে গেলে যুবকেরা তাঁর কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বন্ধুর সঙ্গে আপত্তিকর ছবি তুলে অনলাইনে ভাইরালের হুমকি দেন।
এ সময় টাকা দিতে অস্বীকার করায় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তিনি পকেটে থাকা ১৫ হাজার টাকা বের করে দেন। এরপর আরও টাকা দাবি করে মারধর ও হুমকি দিতে থাকেন। তখন নিরুপায় হয়ে মোবাইল ফোনে স্ত্রীকে বাসায় থাকা ১ লাখ টাকা ও আগের স্বাক্ষর করা ব্যাংকের একটি ফাঁকা চেকের পাতা বন্ধুকে দেওয়ার জন্য বলেন।
ভুক্তভোগীর স্ত্রী বিষয়টি বুঝতে পেরে আজ বুধবার ভোরে থানায় এসে অভিযোগ করেন। এরপর থানা-পুলিশ অভিযান চালিয়ে বাদীকে উদ্ধারসহ সাতজনকে ঘটনাস্থল থেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদার ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানী ঢাকাসহ সারা দেশ গত বছরের ২১ নভেম্বর কেঁপে উঠেছিল ভূমিকম্পে। সেদিন ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সেই দিনের ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১৪টি বহুতল ভবনে ফাটল দেখা যায় ও হেলে পড়ে। এর মধ্যে চৌধুরীবাড়ী সৈয়দপাড়া এলাকার ‘বকাউল ভিলা’ নামে একটি পাঁচতলা ভবনও আছে। ভবনটি হেলে পড়ার পরও ঝুঁক
৩৫ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে পড়ে তাহেদী (৮) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার হাটবাজার ইজারার টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
সোনাগাজীতে ইয়াকুব নবী তারেক (২৬) নামের এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার বগাদানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুনক গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে