
বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
আজ রোববার বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত আদেশে এই কথা জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন, তাঁর ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করেননি দালাল। অভিযোগটির তদন্তভার দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।
তদন্তের প্রয়োজনে এসআই মোস্তাফিজার রহমান একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বিষয়টি তদন্ত করেন।
তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও প্রবাসীর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্ত শেষে ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা শুকুর আলী বলেন, ‘এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমানকে দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
২ মিনিট আগে
স্বল্প খরচে ও দ্রুত সময়ের উন্নত দেশে উচ্চ শিক্ষার জন্য পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিক মো. খায়রুল বাশার বাহার ও তাঁর সহযোগীদের প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে তাঁর এই সম্পদ ক্রোক করা হয়েছ
৬ মিনিট আগে
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও ভাঙনের মুখে পড়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান-সংলগ্ন ত্রিপুরাপাড়া ও বন এলাকা। প্রচণ্ড আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা।
৮ মিনিট আগে
গতকাল রাতে শাহীনুল মিয়া ডিজেল কিনতে উজ্জ্বল স্টোরে যান। এ সময় ব্যবসায়ী আলী হোসেন আগে বিক্রি করা চার লিটার ডিজেলের বকেয়া টাকা দাবি করেন। এতে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি স্বাভাবিক করে দেন। কিছু সময় পর শাহীনুল মিয়া আবারও দোকানে গিয়ে তাঁর সঙ্গে তর্কে জড়ান।
১৩ মিনিট আগে