
ভালো থাকার আশায় জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়েছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার সুরুজ কাজী (৩২)। পরে তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেন। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রেই নিহত হয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত সুরুজ কাজী দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পরিবারের আর্থিক সংকট দূর করতে রাশিয়ায় যান সুরুজ। সেখানে বিভিন্ন কাজ করার পর একপর্যায়ে তিনি রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হন। সম্প্রতি যুদ্ধ চলাকালে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের কাছে খবর আসে। যদিও তিন দিন আগে তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে, তবে বৃহস্পতিবার দুপুরে রাশিয়ায় থাকা পরিচিত এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয় পরিবার।
সুরুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় বাড়তে থাকে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে বৃদ্ধ বাবা-মায়ের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
নিহতের আত্মীয় রহমত বলেন, “সংসারের হাল ধরতে বিদেশে গিয়েছিল সুরুজ। কে জানত যুদ্ধেই তার প্রাণ চলে যাবে। আমরা তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।”
প্রতিবেশী রবিন বলেন, “সুরুজ খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। পরিবারের জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। তাঁর এমন মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টের।”
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, `নিহতের ঘটনা আমার জানা নেই। আপনার মাধ্যমে জানতে পেরেছি। এখন এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। তবে লাশ আনার ব্যাপারে নিহতের পরিবার সহযোগিতা চাইলে, নিয়মমতো তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
১৫ মিনিট আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
২ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
২ ঘণ্টা আগে