খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।
আহত যুবক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিদুল বিএল কলেজের পেছনে একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। এদিন ভোর সাড়ে ৬টার দিকে বিএল কলেজের দ্বিতীয় গেটের একটি হোটেলে নাস্তা করার জন্য যান।
এর কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক তাকে ঘিরে ফেলে। হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দৌলতপুর থানার এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনাটি জানার চেষ্টা করছি। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। এখনও ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।

লক্ষ্মীপুরের কমলনগরে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে নোমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে কমলনগর থানাকে নির্দেশ দিয়েছেন।
১৪ মিনিট আগে
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে তাহিরপুর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে
১৮ মিনিট আগে
প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় শুরু হলো নদ-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা। আজ বুধবার ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৮২ কিলোমিটার দীর্ঘ নদ-নদীতে এ বিধিনিষেধ বলবৎ থাকবে। ইলিশের মৌসুম শেষ হলেও দাম ছিল আকাশচুম্বি। মাছের দেখা না মেলায় হতাশ মৎস্যজীবীরা। গত ৩ মাসে গত বছরের তুলনায় ই
১৯ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোর সরঞ্জাম জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে