
রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার চঞ্চল মোল্লাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চঞ্চল মোল্লা এলাকায় শুটার চঞ্চল নামে পরিচিত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
বিকেলে তাঁকে আদালতে হাজির করে কাফরুল থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী ভূঁইয়া আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আদালতের প্রসিকিউশন দপ্তরের নির্ভরযোগ্য থেকে এসব তথ্য জানা গেছে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ১৩ নম্বরে শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাফরুল থানা বিএনপির সদস্যসচিব মো. হাফিজুল ইসলাম বাবুসহ কয়েকজন স্থানীয় ইউসুফ আলীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা ইউসুফকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি ইউসুফের বুকের ডান পাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালালে সবজি বিক্রেতা নালাম সরদার ও পথচারী মো. মনির হোসেনও গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী মারা যান। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দিকে ঘটনার পর পালানোর চেষ্টা করলে মিরপুর-১৩ এলাকার একটি দোকানের সামনে থেকে স্থানীয় ও উপস্থিত জনগণ চঞ্চল মোল্লাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পাশাপাশি অস্ত্র আইনেও চঞ্চল মোল্লার বিরুদ্ধে পৃথক একটি মামলা করা হয়েছে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
২ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৪ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৪ ঘণ্টা আগে