
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ছারছিনা দরবার শরিফের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ছারছিনা দরবার শরিফ থেকে মিছিলটি বের হয়। এতে ছারছিনা আলিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও দরবারের অনুসারী অংশ নেন।
মিছিলটি ছারছিনা দরবার শরিফ থেকে বের হয়ে নেছারাবাদ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরিফে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ মিছিলটি নেছারাবাদ থানার সামনে থেকে বাজারের ভেতর পর্যন্ত কয়েক শ ফুট দীর্ঘ সারিতে বিস্তৃত হয়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে মিছিলটি দেখতে শত শত সাধারণ মানুষ ভিড় করেন।
ছারছিনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমীন বলেন, ‘এটি আল্লাহর নবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আগমনের দিন। এ উপলক্ষে ছারছিনা দরবার শরিফে প্রতিবছর আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের আনন্দ মিছিলে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ ও যুব হিজবুল্লাহর নেতা-কর্মীরাও অংশ নিয়েছেন।’
ছারছিনা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস সিরাজুন মুনির জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছারছিনা শরিফে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, মিলাদ, দোয়া, মোনাজাতসহ বিভিন্ন আয়োজন রয়েছে।
আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছারছিনা ও নেছারাবাদ পৌর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
৩৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরানঞ্জন দাসের ছেলে।
৪১ মিনিট আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশনে জুলুস। সাদা পোশাক ও টুপি পরা মানুষের উপস্থিতি, কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক।
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। কোন ধরনের গাড়ির মাধ্যমে এ দুর্ঘটনা ঘটেছে সেটি জানাতে পারেনি পুলিশ। আজ বুধবার (২৬ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে মাতুয়াইল এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে...
১ ঘণ্টা আগে