
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরূন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি পেট্রলপাম্পের সামনে থেকে ছোরমান রেজা (৪০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত ছোরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের ছেলে। তিনি গালা ইউপির সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে দরূন এলাকার পরিত্যক্ত পেট্রলপাম্পের সামনে ছোরমান রেজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী আরও জানান, কে বা কারা ও কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
২ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে